শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদের মাংস খাওয়ায় সতর্কতা: সুস্থ থাকতে কীভাবে খাবেন

    ঈদের মাংস খাওয়ায় সতর্কতা: সুস্থ থাকতে কীভাবে খাবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা আসন্ন। ঈদে থাকে নানা আয়োজন। রান্না হয় নানা পদের গরু-খাসির মাংস। ওজনাধিক্য, হৃদ্‌রোগ, কিডনি রোগী, উচ্চ রক্তচাপের রোগীর গরুর মাংস খাওয়া যাবে না—এ রকম কথা প্রচলিত আছে। কিন্তু সঠিক নিয়মে, নিয়ন্ত্রিত পরিমাণে সবাই মাংস খেতে পারেন।

    জেনে নিন করণীয়-

    লাল মাংস খেলে শরীরে খারাপ চর্বির বা কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। তাই খাদ্যতালিকা থেকে খাবারটি একেবারেই বাদ দেওয়া হয়। গরুর মাংসে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি। তাই দৃশ্যমান চর্বি ফেলে দিয়ে শুধু মাংস নেওয়া হলে সেখান থেকে ভালো ফ্যাট পাওয়া যায়।

    গরুর মাংসে থাকে গ্লুটাথিয়ন, যাকে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এটা হৃদ্‌রোগ, ডায়াবেটিস, ক্যানসার, অতিরিক্ত ওজনের ঝুঁকি কমাতে সাহায্য করে। আদর্শ প্রাণিজ প্রোটিনের উৎস হচ্ছে গরুর মাংস, যাকে ‘ফার্স্ট ক্লাস’ প্রোটিন বলা হয়। ১০০ গ্রাম রান্না করা গরুর মাংস থেকে ২৬ গ্রামের মতো প্রোটিন পাওয়া যায়, যা শরীরের দৈনিক চাহিদার ৫২ শতাংশ পূরণ করে। প্রোটিনে কারনিটিন, কারনোসিন নামের নন-অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, যা অন্য সব প্রাণিজ উৎসের তুলনায় গরুর মাংসে বেশি পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরে যত বেশি থাকবে, ততই বাড়তি চর্বি বার্ন করতে সহায়তা করবে।

    সব খনিজ উপাদানেরও ভালো উৎস গরুর মাংস। এতে জিংক থাকে চাহিদার ৫৭ শতাংশ, যা সাধারণ ঠান্ডা–কাশি ও কোষের ক্ষত সারাতে সাহায্য করে। ৮৫ গ্রাম গরুর মাংসে যে জিংক পাওয়া যায়, তা পেতে ১১ টুকরা টুনা মাছ খেতে হয়। সেলেনিয়াম থাকে চাহিদার ৩৭ শতাংশ। এটা বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহযোগিতা করে। গরুর মাংসে হেম আয়রন থাকে দৈনিক চাহিদার ১৪ শতাংশ, যা রক্তস্বল্পতা কমায়। এ ছাড়া গরুর মাংস পানিতে দ্রবণীয় ভিটামিনের একটি ভালো উৎস। তাই গরুর মাংস একেবারেই খাওয়া উচিত নয়, কথাটা ভুল।

    একজন সুস্থ মানুষ প্রতি মাসে সাত-আট দিন গরুর মাংস খেতে পারেন। তবে যাদের হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো অসংক্রামক রোগ আছে, তারা মাসে তিন-চার দিন গরুর মাংস খেতে পারবেন। তবে উভয় ক্ষেত্রেই পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। এ ক্ষেত্রে এক দিনে ৮৫-৯০ গ্রামের বেশি মাংস না খাওয়াই ভালো।

    রান্নার মাধ্যমে গরুর মাংসের পুষ্টিগুণ আরও বাড়ানো যায়। সে ক্ষেত্রে রান্নার আগে মাংস থেকে চর্বি আলাদা করুন। কম তেল, আস্ত রসুন ও মাশরুম ব্যবহার করুন।  মাংসের সঙ্গে প্রচুর সালাদ খান। কোল্ড ড্রিংকস ও ডেজার্টের পরিবর্তে মাঠা, জিরা পানি বা টকদই খান।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ