বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক ও পতাকা বৈঠকে হস্তান্তর

    মদ্যপ অবস্থায় বাংলাদেশে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক ও পতাকা বৈঠকে হস্তান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় গণেশ মুর্তি (৪৩) নামে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সিনিয়র কনস্টেবলকে আটক করেছে স্থানীয় জনতা। পরে বিজিবির হস্তক্ষেপে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

    বুধবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জহুরপুর বিওপির একটি টহল দল সাতরশিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। বিএসএফ সদস্যটি ভারতের নুরপুর ক্যাম্পের আওতাধীন ৭১ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেছে বিজিবি।

    ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বেলা সাড়ে ১১টায় পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ