শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জর্ডানের মাঠে লড়াকু টাইগ্রিসদের চমক, রোমাঞ্চকর ড্র

    জর্ডানের মাঠে লড়াকু টাইগ্রিসদের চমক, রোমাঞ্চকর ড্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ৩১ মে ফিফা র‌্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। আফঈদা খন্দকারদের নেতৃত্বে আত্মবিশ্বাসের সেই গল্প এবার আরও একধাপ ওপরে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে র‌্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষেও হার মানেনি লাল-সবুজরা।

    চাপের ম্যাচে দারুণ দৃঢ়তা দেখিয়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন লড়াই আবারও প্রমাণ করল, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা হার মানার দল নয়—বরং ধাপে ধাপে সামনে এগিয়ে চলেছে আত্মবিশ্বাস আর প্রতিশ্রুতির পথে।

    মঙ্গলবার রাতে জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এক নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশের নারী ফুটবল দল। দুই অর্ধেই পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিটার বাটলারের দল। দৃঢ় মানসিকতা আর লড়াকু পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় সফরকারীরা।

    ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোল হজম করে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বিরতির আগে ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলেই সমতায় ফেরে লাল-সবুজ।

    দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় স্বাগতিক জর্ডান—৫৮ মিনিটে। কিন্তু ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার দুর্দান্ত গোলে আবারও ম্যাচে ফেরে টাইগ্রিসরা। এরপর শেষ পর্যন্ত দৃঢ়ভাবে রক্ষণ সামলে জয়বঞ্চিত রাখে ফিফা র‌্যাংকিংয়ে ৭৪তম অবস্থানে থাকা জর্ডানকে।

    বাংলাদেশ, যারা ফিফা র‌্যাংকিংয়ে ১৩৩তম অবস্থানে রয়েছে, তাদের এমন লড়াকু পারফরম্যান্স অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রশংসাযোগ্য।

    বিশেষ করে কোচ পিটার বাটলারের জন্য এটি একটি বড় জয়—পারফরম্যান্সের বাইরে। সফরের আগে পাঁচ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমন ফল না হলে প্রশ্নের মুখে পড়তে হতো তার সিদ্ধান্ত। তবে এই ড্র যেন তার কৌশলের পক্ষে জোরালো সাফাই হয়ে দাঁড়িয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন