শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন কিউবা, কিন্তু এখনও মাঠ দূরে

    বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন কিউবা, কিন্তু এখনও মাঠ দূরে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকেও আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। ফলে এখন তার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলতে আর কোনও আইনি বা প্রশাসনিক বাধা নেই।

    তবে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা বেশ কম। কারণ সময় স্বল্পতা, ভিসা প্রক্রিয়া ও দলীয় অনুশীলনে অংশ না নেওয়ার কারণে এই ম্যাচে তাকে মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ম্যাচগুলোকে সামনে রেখে তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বাংলাদেশ কোচিং স্টাফ।
    ৩ জুন ছিল সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াডে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। কিন্তু ফিফার কাছ থেকে অনুমোদন হাতে পেতে দেরি হওয়ায় কিউবা মিচেলের এখনই লাল-সবুজ জার্সিতে মাঠে নামা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ কোনো ব্যবস্থায় সুযোগ না পাওয়া গেলে, তার অভিষেক পিছিয়ে যেতে পারে অক্টোবরের এশিয়ান কাপ বাছাইপর্বে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।

    ইংল্যান্ডে বেড়ে ওঠা কিউবার বাবা জ্যামাইকান হলেও তার মা বাংলাদেশি। মায়ের নাগরিকত্বের সূত্র ধরেই জাতীয় দলে খেলার দরজা খুলেছে এই ইংলিশ প্রবাসী ফুটবলারের জন্য।

    মধ্যমাঠে খেলতে অভ্যস্ত কিউবা মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তবে ড্রিবলিং, শর্ট পাসিং এবং দ্রুত আক্রমণে পরিণত করার দক্ষতা রয়েছে তার। দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, যা তাকে বাংলাদেশের মাঝমাঠের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প করে তুলেছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন