শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদে ঘরকে সুন্দর ও প্রাণবন্ত করবেন যেভাবে

    ঈদে ঘরকে সুন্দর ও প্রাণবন্ত করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। এবার ঘর সাজানো-গোছানোর পালা। যেহেতু ঈদের দিনটি কাছাকাছি চলে এসেছে, তাই এখন ঘরের রূপ পাল্টে ফেললে মন্দ হয় না। এখন যেহেতু গরমকাল, তাই ঘরে সামার লুক দিলে অন্দরমহলে নিজেকে বন্দি মনে হবে না। ঘরের যেদিকেই তাকাবেন সেদিকেই যেন প্রশান্তি মেলে-ঠিক এমনভাবেই সাজাতে হবে আপনার প্রিয় ঘরটি। 

    জেনে নিন ঈদে ঘর সাজাবেন যেভাবে-

    • যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে ইনডোর গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে। ইনডোর প্ল্যান্টগুলো ঘরের বিভিন্ন কোনায় সাজিয়ে রাখুন। ঘরে ইনডোর প্ল্যান্টের কারণে যেমন সবুজ পরিবেশ পাবেন, ঠিক তেমনি চোখও জুড়াবে সবুজের ছোঁয়ায়।
    • আমাদের দেশে এখন বিভিন্ন অনলাইন শপে খুব সুন্দর সুন্দর 3D ওয়াল স্টিকার পাওয়া যায়। কিচেন, ডাইনিং, ড্রয়িং, বেডরুম এমনকি বাথরুমের জন্য আলাদা আলাদা অনেক ডিজাইনের স্টিকার আছে যেগুলো লাগালে ঘরে খুব সহজেই ভিন্নমাত্রা যোগ হয়। অল্প খরচে সুন্দর স্টিকার-এর মাধ্যমে আপনার ঘরে আনতে পারেন ঈদের আমেজ।
    • চাইলে ঘরের রং বদলে ফেলতে পারেন। এজন্য হালকা রংকে প্রাধান্য দিন। আপনার ঘরের রং যদি সাদা হয়, তাহলে তো খুবই ভালো। সাদা রং মনে প্রশান্তিভাব আনে। তবে দেওয়াল সাদামাটা হলে, সেখানে মেঝেতে একটি রঙিন কার্পেট বিছিয়ে দিতে পারেন।
    • আপনার ঘর যদি একেবারেই সাদামাটা হয়ে থাকে, তাহলে দেওয়াল রঙিন করে তুলুন। গরমে ক্লান্ত শরীর ও মন এমন রঙিন দেওয়াল দেখলে মুহূর্তেই ভালো হয়ে যাবে। সেক্ষেত্রে ঘরের ফার্নিচার কম রাখাই ভালো।
    • ঘরের পর্দাও এই সুযোগে পাল্টে ফেলুন। খুব মোটা কাপড়ের পর্দা ব্যবহার করবেন না। বাড়ির দেওয়ালের রং হালকা করলে পর্দা একটু রঙিন রাখার চেষ্টা করুন।
    • ঘরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। ল্যাম্প শেড, তারা বা মরিচ বাতিগুলো রাখতে পারেন।
    • সোফা পরিষ্কার করে কুশন পাল্টে ফেলুন ঈদের আগে। বিছানার চাদরও বদলে ফেলুন। পুরো ঘর আবার নতুন রূপে সাজিয়ে তুলুন।
    • দরজার সামনে বা বারান্দায় টুং টাং উইন্ড চাউম লাগাতে পারেন। এতে বাতাসে টুং টাং শব্দ হলে দেখবেন মন বেশ ফুরফুরে লাগবে। এতে ঘরের সৌন্দর্যও বাড়বে।
    • আপনার ঘরের বারান্দা যদি বড় হয়, তাহলে একটি দোলনা ঝুলিয়ে দিতে পারেন। এ ছাড়াও বারান্দায় বেশ কিছু গাছ ও মেঝেতে আর্টিফিশিয়াল ঘাস কার্পেটগুলো ব্যবহার করতে পারেন।
    • বাসার কোনায়, শু-র‍্যাকের ওপরে, বেসিনের ওপরে ছোট একটা দুইটা শো-পিস আপনার বাসার চেহারা পাল্টে দিতে পারে। বড় অ্যাকুরিয়াম যদি দেখাশোনা করতে ঝামেলা হয়, তাহলে ছোট গ্লাসের জারে একটা দুইটা মাছ রাখতে পারেন।
    • অথবা সুন্দর কোনো জারে একটু পানি দিয়ে ভাসিয়ে রাখতে পারেন কৃত্রিম পদ্মফুল। সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করবে আপনার সাধারণ বাসাটিতে। 

    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ