বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নগদের ৬৪৫ কোটি টাকা আত্মসাৎ

    সাবেক এমডি মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    সাবেক এমডি মিশুকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড থেকে অবৈধভাবে প্রায় ৬৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ নয়জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

    মামলার বিষয়টি বুধবার (৪ জুন) নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

    মিশুকের সঙ্গে অভিযোগে নাম উল্লেখ রয়েছে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার মো. আবু রায়হান, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, হেড অব ফাইন্যান্স মো. রাকিবুল ইসলাম, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী এবং হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তারা ২০২১ সালের ১ মার্চ থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন মিথ্যা হিসাব-নিকাশ ও কাগজপত্রের মাধ্যমে ট্রাস্টকাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় ৬৪৫ কোটি টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আত্মসাৎ করেছেন।

    তাদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

    উল্লেখ্য, গত বছর ২১ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগদের আগের পরিচালনা পর্ষদ ভেঙে বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ