শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে আটক ২

    ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ৬ মাসের জেলসহ ৫০০ টাকা করে জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী।

    বুধবার (৪ জুন) দুপুর ১২ টায় ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড়ে একটি পেট্রোল পাম্পের পিছনে মাদক সেবনের সময় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাজার একটি পটলাসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, পৌর এলাকার পূর্ব গৌরিপাড়া গ্রামের মৃত শামীম আলমের ছেলে রাকিবুল ইসলাম শুভ (৩৪) এবং উপজেলার শীবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর দাদপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে সামিদুল (৪৮)। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    জানাযায়, বুধবার (৪ জুন) দুপুর ১২ টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড় এলাকার একটি পেট্রোল পাম্পের পিছনে ওই ব্যাক্তি মাদক সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে আটক করে কারাদন্ডসহ ৫০০ টাকা করে অর্থদণ্ড আদায় করেন। এসময় অভিযানে সহযোগিতা করেন ফুলবাড়ী থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রাকিবুল ইসলাম শুভকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সামিদুলকে ৬ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

    ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিব্বুল ইসলাম জানায়, মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিদের দিনাজপুর জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, মাদক সেবনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি গাজার পটলাসহ মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। দুই ব্যাক্তিকে জরিমানাসহ মাদক আইনে সাজা প্রদান করা হয়েছে। মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন