বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • পঞ্চগড়ে জুলাই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবতার হাত, ঈদ উপহার ও অনুদান বিতরণ

    পঞ্চগড়ে জুলাই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে মানবতার হাত, ঈদ উপহার ও অনুদান বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তারা। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউবা আজীবনের জন্য থেকে গেছেন শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে। সেই ভয়াল জুলাইয়ের দিনে, অন্য জেলায় যাঁরা শহীদ ও আহত হয়েছিলেন— তাঁদের পাশে দাড়িয়েছে এবার জুলাই শহীদ ও যোদ্ধা পরিবার জেলা সমাজকল্যাণ কমিটি এবং "ওয়ারিয়র্স অফ জুলাই, পঞ্চগড়"।  পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩৬ জন আহত ও নিহতদের পরিবারের হাতে তুলে দেন ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান ও ঈদ সামগ্রী।

    পঞ্চগড়ের জেলা প্রশাসক জনাব  সাবেত আলী বলেন,"জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন, তাঁদের ত্যাগ আমাদের গর্ব ও প্রেরণার উৎস। পঞ্চগড় জেলা প্রশাসন সবসময় এই পরিবারগুলোর পাশে থাকবে।  মানবিক দায়িত্ব থেকে, দেশের প্রতি ভালোবাসা থেকে। এই আয়োজন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর এক ক্ষুদ্র প্রয়াস মাত্র।"

     জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রত্নগর্ভা মা সামসি আরা জামান বলেন, "এরা শুধু কিছু সংখ্যা নয়— এরা আমাদের বিবেকের স্মারক। আমরা চাই, কেউ যেন ভুলে না যায় কাদের রক্তে লেখা হয়েছে এই ইতিহাস।"

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জামায়াতের আমির ইকবাল হোসেন, যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবু, ওয়ারিয়র্স অফ জুলাই, পঞ্চগড়'র  আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা ও সদস্য সচিব এ.কে.এম সাজ্জাদুর রহমান আকাশ।

    এবিষয়ে চোখে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় থাকা রবিউল ইসলাম বলেন,"আমার এক চোখের আলো অনেকটাই নিভে গেছে, কিন্তু এখনো আশায় বাঁচি। আজকের এই সহানুভূতি আমাদের বাঁচার সাহস জোগায়।"

    পুলিশের গুলিতে আহত আব্দুর রশিদ বলেন,"ভুলে যাওয়া সহজ, কিন্তু মনে রাখা অনেক কঠিন। আজকের এই আয়োজন আমাদের জানান দেয়, কেউ একজন এখনো মনে রেখেছে।"

    নিহত শহীদের বাবা আব্দুল হামিদ বলেন,"ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু এমন দিনে কেউ পাশে এসে দাঁড়ালে মনে হয়, সে শুধু আমার ছেলে নয়, জাতির সন্তান ছিল।"

    এই আয়োজন শুধু অনুদান বিতরণ নয়, ছিল একান্ত মানবিক দায়বদ্ধতার প্রকাশ। শোকের মাঝেও সম্মান থাকে, বেদনার মাঝেও দায়িত্ববোধ জাগে।  সেটিই প্রমাণ করে দিল পঞ্চগড়বাসীর এই উদ্যোগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন