বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বেঙ্গালুরুতে শিরোপা উদযাপনে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু

    বেঙ্গালুরুতে শিরোপা উদযাপনে পদদলিত হয়ে নিহত ৭, আহত বহু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শিরোপা জয় উদযাপনে ভয়াবহ ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। জয় উদযাপন করতে জড়ো হওয়া বিপুল সংখ্যক সমর্থকের ভিড়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।

    টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, স্টেডিয়ামের বাইরে প্রবেশপথে অতিরিক্ত ভিড়ের কারণে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিছুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

    মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৬ রানের হারিয়ে প্রথমবার আইপিএল শিরোপা জয় করে বিরাট কোহলিদের বেঙ্গালুরু। বুধবার দলটির নিজ শহর বেঙ্গালুরুতে প্রথমে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করার কথা ছিল কোহলিদের। এরপর ঘরের মাঠ চিন্নাস্বামীতে ভক্তদের সঙ্গে শিরোপার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল।

    পরিকল্পনা অনুযায়ী বুধবার সকাল থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত হন বেঙ্গালুরুর হাজারো ভক্ত। বিকালে চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে উপস্থিত হাজারো ভক্তের সামনে ট্রফি উঁচিয়ে ধরেছেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার। সেখানে কর্ণাটক সরকারের কাছ থেকে অভ্যর্থনা পেয়েছেন তারা।

    কিন্তু দলটির লাখো ভক্ত স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ ছিলেন। তারা মাঠে ঢোকার চেষ্টা করলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন বেঙ্গালুরু ভক্ত। বিপুল জনসমাগমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি নিরাপত্তা বাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন