বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

    হামজার গোলে এগিয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

    হাভিয়ের কাবরেরার অধীনে দেশের মাটিতে প্রথমবারের মতো খেলতে নেমেই দারুণ সূচনা করেছে লাল-সবুজরা। ম্যাচের শুরুর দিকেই মাথা উঁচু করা এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী।

    বুধবার (৪ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের মধ্যে বল পাঠান অধিনায়ক জামাল ভূঁইয়া। ভেসে আসা বলে নিপুণ দক্ষতায় হেড করেন হামজা। বল ঠাঁই পায় জালে। এর মাধ্যমে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ২৭ বছর বয়সী ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার।

    এই ম্যাচ দিয়েই প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন হামজা। এর আগে গত মার্চে ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি ফুটবলারের।

    বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ‍ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন