বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বকাপ নিশ্চিতের খবরে জ্যোতিকে প্রথম ফোন করেছিলেন পাকিস্তান অধিনায়ক

    বিশ্বকাপ নিশ্চিতের খবরে জ্যোতিকে প্রথম ফোন করেছিলেন পাকিস্তান অধিনায়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এপ্রিলের বিশ্বকাপ বাছাইপর্বে নাটকীয়ভাবে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১ বলের ব্যবধানে বদলে যায় ভাগ্য। দেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি স্মরণীয় অধ্যায়। আর সেই ঐতিহাসিক খবরটি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম পেয়েছিলেন একজন প্রতিপক্ষ অধিনায়কের কাছ থেকে!

    সম্প্রতি এক পডকাস্টে সেই আবেগঘন মুহূর্তটির কথা স্মরণ করলেন জ্যোতি। তিনি জানান, পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা ছিলেন প্রথম ব্যক্তি, যিনি ফোন করে তাকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার খবরটি দেন।

    “ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমি প্রথম ফোনটি পাই ফাতিমা সানার কাছ থেকে,” বলেন জ্যোতি।
    “তার সঙ্গে ছিলেন সিদরা আমিনসহ আরও কয়েকজন খেলোয়াড়। তারা ফোন করেই বলে—‘ইয়েস, তোমরা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছো!’ আমি তখন বারবার জিজ্ঞেস করছি, ‘সত্যি বলছো? আসলেই?’ তারা তখন নিশ্চিত করে বলল—‘হ্যাঁ, তোমরা বিশ্বকাপে উঠে গেছো।’ এটা আমার জীবনের এক বিশেষ মুহূর্ত।”

    এই টুর্নামেন্ট হবে বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ খেলেছিল টাইগ্রেসরা।

    আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক ভারত। ৮ দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে শীর্ষ ৪ দল যাবে সেমিফাইনালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন