বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • যশোরে ফেসবুক-হোয়াটসঅ্যাপে চলছে আওয়ামী লীগের প্রচার তৎপরতা

    যশোরে ফেসবুক-হোয়াটসঅ্যাপে চলছে আওয়ামী লীগের প্রচার তৎপরতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের মনিরামপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

    সরকারি নিষেধাজ্ঞার কারণে মাঠের রাজনীতি থেকে দূরে থাকা নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ার গোপন চ্যানেলগুলো ব্যবহার করে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। স্থানীয় একজন ফেসবুক ব্যবহারকারীর দাবি, এসব গ্রুপে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দেশ-বিদেশের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।

    তিনি জানান, ফেসবুক পেশাদার অ্যাকাউন্ট চালুর মাধ্যমে যশোরসহ দেশের বিভিন্ন জেলার মানুষদের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে এবং তাকে একাধিক গোপন গ্রুপে যুক্ত করা হয়। সেখানে দলীয় আলোচনায় অংশ নিয়ে বিরোধিতা করায় তাকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়।

    এ ঘটনায় তিনি অভিযোগ করেন, এতে সরকারকে অস্থির করে তোলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে এবং তিনি বর্তমান সরকারের কাছে এসব তৎপরতায় নজরদারি বৃদ্ধির আহ্বান জানান।


    দীপু মন্ডল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ