বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকছে

    বাংলাবান্ধা স্থলবন্দরে ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের একমাত্র চতুর্দশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থল বন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ। 

    স্থলবন্দর সূত্রে জানা যায়, ভারতের ফুলবাড়ী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ সহ ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা করে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১৪ জুন) বিকেল ৬টা পর্যন্ত ভারত-নেপাল ও ভুটানের সাথে সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

    আগামী ১৫ জুন (রবিবার) সকাল ৯টা থেকে আবারো পুরোদমে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। 

    তবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে পাসপোর্ট ভিসা ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন