শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রস্তুতি চলছে কেন্দ্রীয় ঈদগার

    নীলফামারীতে কোথায় কখন ঈদুল আজহার জামাত

    নীলফামারীতে কোথায় কখন ঈদুল আজহার জামাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী জেলা সদরে পবিত্র ঈদুল আজহার জামাত কোন কোন এলাকায় কোন স্থানে কখন অনুষ্ঠিত হবে তার তালিকা সহ সময় নির্ধারণ করে তা প্রচার করেছেন জেলা প্রশাসন। পাশাপাশি দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদুল আজহার জামাত নিজ নিজ এলাকার জামে মসজিদে সম্পন্ন করতে বলা হয়েছে।

    বৃহস্পতিবার (৫ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী নীলফামারী জেলা সদরে প্রধান ঈদুল আজহার জামাত শহরের প্রাণকেন্দ্র বড় মাঠের কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এই মাঠে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সহ সরকারি কর্মকর্তাগণ নামাজ আদায় করবেন।

    সকাল ৭টা ৪৫ মিনিটে পুলিশ লাইন ঈদগা মাঠে, নীলফামারী মোড়লেরডাঙ্গা নামকস্থানে মডেল মসজিদে ৮টা ১৫ মিনিটে, একই সময় নীলফামারী উপজেলার টুপিরমোড় এলাকার মডেল মসজিদে, ৮টা ১৫ মিনিটে সার্কিট হাউস ঈদগা মাঠে, সকাল সাড়ে ৮টায় কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগা মাঠে, সকাল ৮টা ১৫ মিনিটে বাড়ইপাড়া নতুন মসজিদ ঈদগা মাঠে, সকাল সাড়ে ৮টায় জোড় দরগা ঈদগা মাঠে, সকাল সাড়ে ৮টায় কলেজ স্টেশন ঈদগা মাঠে, ৮টা ১৫ মিনিটে গাছবাড়ী পঞ্চপুকুরপাড়া ঈদগা মাঠে ও সকাল ৭টা ১৫ মিনিটে মুন্সিপাড়া আহলে হাদীছ ঈদগা মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

    নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠের ঈদের জামাতের প্রস্তুতি করে থাকে পৌরসভা। এ জন্য মাঠ প্রস্তুতির কাজ এগিয়ে নেয়া হচ্ছে। সেখানে মুসল্লিদের সুবিধার্থে পুরো মাঠে স্ট্যান্ড ফ্যান ও সামিয়ানা টাঙ্গানোর হচ্ছে। তিনি আরও জানান,প্রতিকূল বা দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নামাজ জেলা শহরের বড় মসজিদে সকাল সারে সারে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ মাঠের জামাত সংশ্লিষ্ট এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে।

    মসজিদগুলোতে একাধিক জামাত হলে সংশ্লিষ্ট ঈদগাহ কমিটি সময় নির্ধারণ করবেন।বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নীলফামারী শহরের কেন্দ্রয় ঈদগা মাঠে গিয়ে সরেজমিনে দেখা যায় মাঠ সু-সজ্জিত করতে ডেকোরেশনের কর্মীরা কাজ করছেন। কর্মীরা জানান, এখানে এক সাথে ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন সে ভাবেই কাজ করা হচ্ছে।

    অপর দিকে জানা যায়, ডোমার,ডিমলা, জলঢাকা,কিশোরীগঞ্জ,সৈয়দপুর উপজেলারগুলোর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে উপজেলা কেন্দ্রীয় ঈদমাঠে। যা একই সময় সকাল সারে ৮টায় অনুষ্ঠিত হবে।

    জেলার সংশ্লিষ্ট দপ্তরের সুত্র মতে, জেলা ৬০টি ইউনিয়ন ও ৪ পৌরসভায় প্রায় ১৫০টি ঈদগাহ ময়দান রয়েছে। সেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

    নীলফামারী জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মোছাদ্দিকুল আলম জানান, জেলায় মোট ৫ হাজার ৫০০টি মসজিদ রয়েছে। ঈদের জামাত সাধারণত ঈদগাহ ময়দানে হয়। তবে এ জন্য আমাদের থেকে কোনও নির্দেশনা বা বাধ্যবাধকতা নেই। তবে ঈদগা ময়দানে জায়গা না হলে একাধিক জামাত অথবা স্ব-স্ব এলাকার সংশ্লিষ্ট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন