বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • সোনারগাঁয়ে জমি বিরোধ, ভাঙচুর ও লুটপাট

    সোনারগাঁয়ে জমি বিরোধ, ভাঙচুর ও লুটপাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং একজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (৮ জুন) রাতের এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতার সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চেঙ্গাকান্দী গ্রামের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঙ্গে একই গ্রামের ছাত্রদল নেতা ইউনুসের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই ইকবালের নেতৃত্বে জামাল, কামাল, জুয়েল, মুসা ও রুপ মিয়া রাতের আঁধারে ইউনুসের বাড়িতে হামলা চালায়।

    হামলায় ইউনুসের বড় ভাই মনজুর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    ভুক্তভোগী ছাত্রদল নেতা ইউনুস অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতাকর্মীও যুক্ত ছিল। এদের মধ্যে রয়েছেন বিএনপির স্থানীয় সভাপতি বিলাল হোসেন এবং যুবদল নেতা হারুন, যারা হামলাকারীদের সহায়তা করেছে।

    ইউনুস জানান, হামলাকারীরা তার বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা তার বোনের বিয়ের জন্য সংরক্ষিত পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ বিশ হাজার টাকা, কোরবানির জন্য রাখা গরুর মাংস ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

    অভিযুক্ত যুবলীগ নেতা ইকবাল হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

    এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন