শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে সারজিস আলম

    নির্বাচনে ক্ষমতার অপব্যবহার রোধে লেভেল প্লেয়িং ফিল্ড ও দ্রুত দলীয় নিবন্ধনের প্রতিশ্রুতি

    নির্বাচনে ক্ষমতার অপব্যবহার রোধে লেভেল প্লেয়িং ফিল্ড ও দ্রুত দলীয় নিবন্ধনের প্রতিশ্রুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি, নির্বাচনকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করা হয়। কালো টাকা, পেশী শক্তির ব্যবহার করা হয়। আমরা এই অভ্যূত্থান পরবর্তী এই নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে চাই। ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ং সম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। 

    তিনি সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


    এসময় সারজিস বলেন, যারা তুলনামূলক বিভিন্ন ধরনের পেশি শক্তির কথাই আর যাই বলিনা কেন রাজনৈতিক শক্তি, সাংগঠনিক শক্তি সবার না। যারা ক্ষমতার অপব্যবহারের স্বীকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত সময়ে বিগত নির্বাচনে আমরা ভোটকেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি। ভোটকেন্দ্র দখল করা ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোন নির্বাচনে না দেখি। সে ক্ষেত্রে এই অন্তর্ভুক্ত কালীন সরকারকে কতটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না।

    সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গে সারজিস বলেন, আপনাদের মত আমরাও একটু আগেই জেনেছি আব্দুল হামিদ উনি দেশে এসেছেন। আমরা আমাদের জায়গা থেকে এটাই বলবো যে অর্ন্তবর্তীকালীন সরকার তারা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেড নিয়ে সরকার। অবশ্যই যারা এতদিন ধরে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ ছিল। ফ্যাসিস্ট হাসিনা ছিল। তাদের যারা এমন দোসর ছিল। যারা তাদেরকে ফ্যাসিস্ট হিসেবে হয়ে উঠতে সহযোগিতা করেছে। গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হিসেবে ছিল। তাদের সামগ্রিক বিষয়গুলোতে অর্ন্তবর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটি যেন আইনগত প্রক্রিয়াতে হয়। আমরা এই বিষয়টি অন্তবর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ কি নিচ্ছেন তার এই বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি যে তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যেমে ব্যাক্ত করবেন।

    তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে দেশের একশটি উপজেলায় আমরা আহ্বায়ক কমিটি দিয়েছি। শীঘ্রই দেশের সব উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি দেয়া হবে। নির্বাচন ঘিরে আমাদের প্রচারণা ও দলীয় কার্যক্রম চলছে। আমরা আশা করছি এ মাসের ১৫ তারিখের মধ্যে দলীয় নিবন্ধন সম্পন্ন করা হবে। দলীয় অফিস নেয়া হবে।

    এসময় চা চক্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির দেবীগঞ্জ, সদর ও বোদা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে, সারজিস ও হাসনাত আবদুল্লাহ দেবীগঞ্জের বিজয় চত্বর এলাকায় এবং বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এনসিপির নেতাকর্মীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়, চা চক্র ও ফটোসেশনে অংশ নেন।

    পরে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির পঞ্চগড়ের নেতাকর্মীরা সারজিসের গ্রামের বাড়ি আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী বামনকুমার এলাকায় যান। সেখানে সারজিসের ছোট ভাই সাকিবের বৌভাত অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে দলটির নেতাকর্মীদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন