শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নীলফামারিতে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

    নীলফামারিতে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাতের মেহেদীর রঙ এখনো মোছেনি। এরইমধ্যে 'হত্যাকাণ্ড'র শিকার হয়েছেন। বৃষ্টি আক্তার (১৮) নামে এক নববধূ। 

    বিয়ের মাত্র ৩৩ দিন পার না হতেই স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার (০৮ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়।

    জানা গেছে, গত এক মাস চার দিন আগে ( ৪ মে) মেয়েটির বিয়ে হয় নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নেরখাটুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায়। ইউসুফ আলীর ছেলে নুরন্নবীর সঙ্গে। এখনও এই দম্পতির ঘরে বিয়ের আমেজ রয়েই গেছে। বৃষ্টি আক্তার নীলফামারী সদর ইউনিয়নের ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের ৭নং ওয়াডের আঞ্জুমান পাড়ার আলাউদ্দিনের মেয়ে। নববধুর পরিবারের অভিযোগে পুলিশ নববধুর স্বামীকে আটক করেছে।

    বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। তবে, আটক নুর নবী ইসলাম এর স্বজনদের দাবী আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। 


    নিহত বৃষ্টির বড় ভাই মাজিদুল ইসলাম জানান, "কয়েকদিন ধরেই আমার বোনের সঙ্গে তার স্বামীর ঝগড়া চলছিল। এসব ঘটনা সে আমাদের জানিয়েছিল। আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল তাদের। কিন্তু হঠাৎ বোনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে যাই। গিয়ে দেখি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

    এ বিষয়ে ডোমার থানার ওসি আশরাফুল ইসলাম জানান, নিহত বৃষ্টির আক্তার এর স্বামী নুরন্নবীকে রবিবার রাত ৮টার দিকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে সোমবার নীলফামারী মর্গে লাশের ময়না তদন্ত করা হবে। এ বিষয়ে নিহতের ভাই মজিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন