শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর দশ বছর পর মুখোমুখি

    মঙ্গলবার বাংলাদেশ-সিঙ্গাপুর দশ বছর পর মুখোমুখি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ এক দশক পর আবারও আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে লড়বে দুই দল।

    তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই গ্রুপে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, ভারত ও হংকং। দুটি ম্যাচ শেষে সবার পয়েন্ট সমান, ফলে প্রতিটি ম্যাচ এখন ফাইনালের মতো।

    সিঙ্গাপুরের বিপক্ষে অতীতে জয় পেতে কষ্ট হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালের সর্বশেষ সাক্ষাতে লিড নিয়েও ২-১ গোলে হেরেছিল লাল-সবুজরা। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা।

    বাংলাদেশ দলে এবার আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, কানাডার সাবেক খেলোয়াড় শামিত সোম এবং ইতালিতে খেলা ফাহামিদুল ইসলাম। ইতোমধ্যে অভিষেক হয়ে গেছে হামজা ও ফাহামিদুলের। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে শামিতেরও।

    ঘরের মাঠে ভুটানকে হারিয়ে বাংলাদেশ বাড়িয়েছে আত্মবিশ্বাস, অপরদিকে সিঙ্গাপুরও জিতেছে মালদ্বীপের বিপক্ষে। দুই দলেরই লক্ষ্য এক—এশিয়ান কাপে জায়গা করে নেওয়া।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও সিঙ্গাপুরের কোচ সুতমু ওগুরা দু’দলকেই প্রস্তুত বললেও জয় পেতে চান নিজেদের দলই। সিঙ্গাপুর কোচ স্বীকার করেছেন, হামজা-শামিতের উপস্থিতি বাংলাদেশকে বাড়তি শক্তি দিচ্ছে।

    সবমিলিয়ে দীর্ঘ ৫৫ মাস পর ঢাকায় ফিরেছে আন্তর্জাতিক ফুটবলের উত্তাপ। প্রস্তুত বঙ্গবন্ধু স্টেডিয়াম, প্রস্তুত বাংলাদেশ দল। এখন শুধু অপেক্ষা ঐতিহাসিক এক ম্যাচের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন