শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঈদে মাংস খেয়ে অ্যাসিডিটি? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

    ঈদে মাংস খেয়ে অ্যাসিডিটি? ঘরোয়া উপায়ে মিলবে সমাধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের আনন্দ মানেই নানা রকম খাবারদাবার—মাংস, পোলাও, কোরমা, পায়েস, সেমাই। কিন্তু এসব ভারী ও তেল-মসলা ভর্তি খাবার অতিরিক্ত খাওয়ার ফলে দেখা দিতে পারে এক পরিচিত সমস্যা—অ্যাসিডিটি।

    তবে আতঙ্কিত না হয়ে কিছু ঘরোয়া ও প্রাকৃতিক উপায় অবলম্বন করলে সহজেই এই অস্বস্তিকর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নিই কার্যকর কিছু সমাধান:

    * শসা ও তরমুজ
    এই দুটি ঠান্ডা ধরনের ফল পাকস্থলীর অতিরিক্ত গ্যাস ও অম্লতা কমাতে সাহায্য করে। শসা কেটে সরাসরি বা তরমুজের রস বানিয়ে খেতে পারেন।

    * তুলসি পাতা
    তুলসি প্রাকৃতিক হজম সহায়ক। অ্যাসিডিটির সময় ২-৩টি পাতা চিবিয়ে খেতে পারেন বা তুলসির চা তৈরি করে দিনে ১-২ বার পান করুন।

    * লেবু পানি
    লেবু দেখতে অ্যাসিডিক হলেও পাকস্থলীতে এটি ক্ষারীয় প্রতিক্রিয়া তৈরি করে। এক গ্লাস হালকা গরম পানিতে ১ চামচ লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে ভালো ফল মেলে।

    * কলা
    পাকা কলা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি পাকস্থলীর গ্যাস ও অম্লতা কমাতে সাহায্য করে।

    * জিরা পানি
    ১ চা চামচ জিরা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে খালি পেটে পান করুন। এটি হজম প্রক্রিয়া উন্নত করে ও অ্যাসিড কমায়।

    * আদা
    আদা গ্যাস ও বমিভাব কমাতে কার্যকর। সামান্য আদা কুচি দিয়ে তৈরি চা অথবা আদার রস খেলে উপকার পাবেন।

    * ঠান্ডা দুধ
    বরফ ছাড়া ঠান্ডা এক গ্লাস দুধ ধীরে ধীরে পান করুন। এতে থাকা ল্যাকটিক অ্যাসিড অ্যাসিডিটিকে প্রশমিত করে।

    * যা এড়িয়ে চলবেন:
    . অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার

    . চা, কফি ও কোল্ড ড্রিংক

    . খাবার খেয়েই শুয়ে পড়া

    . একবারে বেশি খাওয়া

    সতর্কতার সঙ্গে খাবার গ্রহণ করলে ঈদের খাবারে ভোগ না করে উপভোগ করা সম্ভব। তবে সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ