শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কম মসলায় মজাদার গরুর ভুঁড়ি ভুনা

    কম মসলায় মজাদার গরুর ভুঁড়ি ভুনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কোরবানির ঈদের কয়েকদিন পর অনেকেই মাংসের একঘেয়েমিতে ভোগেন। তখন মুখের রুচি ফেরাতে গরুর ভুঁড়ির ভিন্নধর্মী রান্না হতে পারে চমৎকার এক বিকল্প। বিশেষ করে যদি সেটি হয় কম মসলায়, সহজ উপায়ে।

    চলুন জেনে নেওয়া যাক কম মসলা দিয়ে গরুর ভুঁড়ি ভুনার সহজ রেসিপি।

    উপকরণ:
    গরুর ভুঁড়ি – দেড় কেজি (পরিষ্কার করা)

    তেল – ¾ কাপ

    পেঁয়াজ – ২ কাপ (কুচানো)

    আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ

    হলুদ গুঁড়া – ১ টেবিল চামচ

    মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ

    ধনে গুঁড়া – ১ টেবিল চামচ

    জিরা গুঁড়া – ১ টেবিল চামচ

    গরম মসলা গুঁড়া – ১ চা চামচ

    শুকনো বা কাঁচা মরিচ – ৪-৫টি

    পানি – ২ কাপ

    লবণ – স্বাদমতো

    প্রস্তুত প্রণালি:
    পরিষ্কারকরণ:

    ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন (প্রয়োজনে লেবু বা আটা ব্যবহার করতে পারেন গন্ধ দূর করতে)।

    মসলা কষানো:
    একটি বড় প্যানে তেল গরম করে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিন। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন।

    মসলা মেশানো:
    এরপর একে একে হলুদ, মরিচ, ধনে, জিরা ও লবণ দিয়ে অল্প পানি মিশিয়ে কষান।

    ভুঁড়ি যোগ:
    মসলা কষানো হয়ে গেলে ভুঁড়ি দিয়ে ৫-৬ মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভাজুন।

    রান্না করা:
    এবার ২ কাপ পানি দিন, ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন যেন নিচে লেগে না যায়।

    শেষ ধাপ:
    পানি শুকিয়ে এলে উপরে সামান্য গরম মসলা ও টালা জিরা গুঁড়া ছিটিয়ে ৫ মিনিট নাড়ুন।

    পরিবেশন:
    চাইলে হালকা ঝোল রাখতে পারেন। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে গরম গরুর ভুঁড়ি ভুনা পরিবেশন করুন।

    টিপস:
    ভুঁড়ি সেদ্ধ করে রান্না করলে সময় ও গন্ধ দুটোই কমে।

    স্বাদ বাড়াতে শেষে এক চিমটি লেবুর রস ব্যবহার করা যেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ