শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ

    দারুণ লড়েও সিঙ্গাপুরের কাছে হেরে গেল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উচ্ছ্বসিত গ্যালারি, প্রাণপণ লড়াই, কিন্তু শেষটা হলো হতাশায় মোড়া। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক বাংলাদেশ। যদিও ফলাফল অনাকাঙ্ক্ষিত, তবু মাঠের খেলায় দর্শকদের মন জয় করেছে লাল-সবুজরা।

    ম্যাচের প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪৫তম মিনিটে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সং উই ইয়ং। একটি থ্রো-ইন থেকে গোলমুখে আসা বল পাঞ্চ করতে গিয়ে গোললাইন ছেড়ে যান গোলরক্ষক মিতুল মারমা। ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠান উই ইয়ং। শেষ মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু তা যথেষ্ট ছিল না।

    দ্বিতীয়ার্ধের শুরুতে কৌশলে কিছু পরিবর্তন আনেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ৫৯তম মিনিটে আবারও গোল হজম করে স্বাগতিকরা। হামি শিয়াহিনের একটি দূরপাল্লার শট ঠেকিয়ে দিয়েছিলেন মিতুল, তবে ফিরতি বলে গোল করেন ইকসান ফান্দি।

    তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর দুর্দান্ত পাসে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান রাকিব হোসেন। সিঙ্গাপুরের ডিফেন্ডাররা গোললাইন থেকে বল সরাতে ব্যর্থ হন। ব্যবধান কমার সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরে উত্তেজনা, তৈরি হয় আরও কয়েকটি সুযোগ, তবে ফিনিশিংয়ের অভাবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

    ম্যাচে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষিক্ত মিডফিল্ডার শমিত সোম। প্রথমার্ধেই পাঁচটি নিখুঁত পাস বাড়িয়েছিলেন তিনি, যেগুলোর প্রতিটিই সম্ভাব্য গোল হতে পারতো। দুর্ভাগ্যবশত, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম সেই সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন।

    প্রথমার্ধে দারুণ আক্রমণাত্মক খেলা উপহার দিলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ১৬ মিনিটে শাকিল আহাদের পাসে তপুর ক্রস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন রাকিব। অন্যদিকে, ৩০ মিনিটে গোলরক্ষক মিতুলের অসাধারণ সেভে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা পায় দল।

    শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে হামজারা, কিন্তু ফলাফল আর বদলায়নি। ম্যাচ শেষে হতাশ মুখে মাঠ ছাড়েন খেলোয়াড়রা, আর গ্যালারির উচ্ছ্বাস মিলিয়ে যায় বিষাদের সুরে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন