বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • অতিরিক্ত চাকায় ফেন্সিডিল বহন, চালকসহ সেনাবাহিনীর হাতে আটক

    অতিরিক্ত চাকায় ফেন্সিডিল বহন, চালকসহ সেনাবাহিনীর হাতে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে আবারও একটি প্রাইভেট কার থেকে ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় গাড়ির চালককে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯ টায় শহরের চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নীলফামারী সেনা ক্যাম্পের সার্জেন্ট মোদাচ্ছের হোসেন।

    আটক গাড়িচালক পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা ইউনিয়নের পুরাতন পঞ্চগড় গ্রামের আব্দুল বারেকের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

    সূত্র জানায়, একটি সাদা প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১৬-০৭৮৫) করে অতিরিক্ত চাকার ভিতরে ১৪৭ পিস ফেনসিডিল সহ পঞ্চগড় থেকে রংপুরের দিকে যাচ্ছিল আমিরুল।

    এসময় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাসির সময় সেনাবাহিনীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে শিকার করলে গাড়ির অতিরিক্ত চাকা কাটে ১৪৭ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নীলফামারী সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

    এর আগে গত ৮ জুন একটি প্রাইভেট কার থেকে বিদেশী মদ, ফেনসিফিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে সেনাবাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন