শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ: প্রেমের নামেই বিপদ!

    ডেটিং অ্যাপে প্রতারণার ফাঁদ: প্রেমের নামেই বিপদ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন প্রজন্মের অনেকে এখন সঙ্গী খোঁজার মাধ্যম হিসেবে ডেটিং অ্যাপের ওপর ভরসা করছেন। মনের মতো সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা থেকে এসব অ্যাপের জনপ্রিয়তাও দিন দিন বাড়ছে। যদিও অনলাইনে সত্যিকারের সঙ্গী পাওয়া যায় কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। বাস্তবে দেখা গেছে, ডেটিং অ্যাপে পরিচয়ের পর সম্পর্ক গড়ে উঠলেও শেষ পর্যন্ত অনেকেই প্রতারণার শিকার হয়েছেন।

    ডেটিং অ্যাপ ব্যবহারের উদ্দেশ্য শুধু জীবনসঙ্গী খোঁজা নয়—অনেকে নিঃসঙ্গতা কাটাতেও আশ্রয় নেন এসব প্ল্যাটফর্মে। তবে এসব অ্যাপ ব্যবহার মানেই যে প্রতারিত হওয়া, তা ঠিক নয়। একই সঙ্গে এটাও সত্যি, পর্যাপ্ত সতর্কতা না থাকলে সহজেই ফেঁসে যেতে পারেন নানা জটিলতায়। সাইবার আইন বিশেষজ্ঞদের মতে, অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে এখন নানা ধরনের বিপজ্জনক ঘটনা ঘটছে। সামান্য অসতর্কতায় জড়িয়ে পড়তে পারেন প্রতারণা, হয়রানি এমনকি আইনি জটিলতায়ও। তাই এসব অ্যাপ ব্যবহার করতে হলে সচেতনতা ও সতর্কতা থাকা জরুরি।

    ডেটিং অ্যাপে যে ধরনের বিপদ হতে পারে
    ক্যাটফিশিং
    ভুয়া পরিচয় দিয়ে কারও সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণার ফাঁদ পেতে ‘ক্যাটফিশিং’ নামে পরিচিত এক ধরনের সাইবার অপরাধ। অপরাধীরা ভুয়া প্রোফাইল তৈরি করে তাদের ছবি ও তথ্য দিয়ে ব্যবহারকারীদের সঙ্গে বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে আর্থিক প্রতারণার পাশাপাশি মানসিকভাবে নিপীড়ন করার ঘটনাও ঘটে।

    রোম্যান্স স্ক্যাম
    ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদে পেতে ব্যক্তিগত ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেল করা হয়, যা ‘রোম্যান্স স্ক্যাম’ নামে পরিচিত। কখনও কখনও সঙ্গী কাতর স্বরে অর্থ সাহায্য চাইলে তা দিতে গেলে বিপদ ডেকে আনা হয়। তবে সব ক্ষেত্রেই এমন হয় না, তাই সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

    স্পাইওয়্যার আক্রমণ
    অপরাধীরা ডেটিং অ্যাপের মাধ্যমে বিশ্বাস অর্জন করে ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করানোর চেষ্টা করে। কোনো লিংক বা ছবি ক্লিক করলেই আপনার ডিভাইসে স্পাইওয়্যার চলে আসে, যা ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়। এটি ফিশিং-এর একটি রকম।

    আর্থিক প্রতারণা
    বিশ্বাস করে অপরিচিতের কাছে ব্যাংক একাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য দিলে আপনার অর্থ দ্রুত চুরি হতে পারে। এমনকি এই তথ্য ‘ডার্ক ওয়েব’-এ বিক্রি হয়ে বিভিন্ন অপরাধে ব্যবহৃত হতে পারে।

    বড় ষড়যন্ত্রের অংশ
    অনেক সময় ডেটিং অ্যাপে প্রেমের জাল বিছিয়ে কোনো নির্দিষ্ট এলাকা বা ব্যক্তির গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে বড় ধরনের ষড়যন্ত্র চালানো হয়। একবার এ ধরণের ফাঁদে পড়লে বড় বিপদের সম্মুখীন হতে হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন