বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • সিরাজগঞ্জে আগাম বন্যায় তলিয়ে গেছে পাকা ধানের দুই শতাধিক বিঘা জমি

    সিরাজগঞ্জে আগাম বন্যায় তলিয়ে গেছে পাকা ধানের দুই শতাধিক বিঘা জমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের চলনবিল এলাকায় আগাম বন্যার পানিতে তলিয়ে গেছে কাঁচা ও পাকা ধানের দুই শতাধিক বিঘা জমি। যার ফলে কৃষকদের নৌকা ও কলার ভেলায় করে দ্রুত ধান কেটে নিয়ে যেতে হচ্ছে, এ কার্যক্রমে শ্রম ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষকরা।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে চলনবিলের পানি হঠাৎ বেড়ে যায়। এতে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় ইরি-বোরো ধানের ক্ষতি হয়েছে। বিশেষ করে নিমাইপাড়া বিল ও হুরাসাগর নদীর আশপাশের ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে।

    স্থানীয় কৃষকরা জানান, অনেক এলাকায় ধান পাকতে শুরু করেছিল, কেউ কেউ কাটাও শুরু করেছেন। তবে আগাম বন্যায় অনেক জমির কাঁচা ও পাকা ধান ডুবে যায়। ঈদের পরদিন থেকে কৃষকেরা নৌকা ও কলার ভেলায় ধান কেটে তা ঘরে তোলার চেষ্টা করছেন।

    এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আগাম বন্যার কারণে চলনবিলের নিমাইপাড়া বিলে ধানের ক্ষতি হয়েছে। তবে কৃষকেরা দ্রুত ধান কেটে ক্ষয়ক্ষতি কমিয়ে আনছেন।

    পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, “চলনবিলে অসময়ে পানি প্রবেশ ঠেকাতে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

    তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “চলনবিল পরিদর্শনে গিয়ে দেখেছি কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। তবে বেশিরভাগ কৃষক আগে থেকেই ধান কেটে ফেলায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন