বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • যারা বড় বড় কথা বলেছেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন-এটিএম আজহার

    যারা বড় বড় কথা বলেছেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন-এটিএম আজহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'জনসমর্থন থাকলে কেউ পালায় না, বরং জনগণই তাদের রক্ষা করে। আমরা কেউ পালাইনি,দেশ ছেড়ে যাইনি' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম।

    বৃহস্পতিবার (১২ জুন) সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন বলেন তিনি।

    এটিএম আজহার বলেন, আমি এখন মুক্ত ও স্বাধীন। এখন আমি আমার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি,এ জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।”

    তিনি আরও বলেন, আমরা পালাই নাই, আমাদের কেউই পালায়নি। যারা বড় বড় কথা বলেছেন, তারাই আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আর আমরা আজও দেশের মাটিতেই আছি, জনগণের মাঝে আছি।

    এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশসহ নীলফামারী জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

    সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি রংপুর তারাগঞ্জে সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন