বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারি গ্রেফতার

    ভুরুঙ্গামারীতে দুই মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গাজা ও  ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট ব্রীজ পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

    বৃহস্পতিবার (১২ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। 

    গ্রেফতাররা হলেন, উপজেলার চর-ভুরুঙ্গামারী ইউনিয়নের চর-ভুরুঙ্গামারী গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র  বাবুল আক্তার (৪৫) এবং ইসলামপুর গ্রামের জামাল শিকদারের পুত্র শহিদুল ইসলাম শিকদার(৪৭) ।

    এ সময় তাদের কাছ থেকে ২ কেজি শুকনো গাঁজা, ১২ পিস ইয়াবা, ২ টি ছোট চাকু, ২ টি মোবাইল ফোন  ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

    ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন