বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ক্রসফায়ারে নিহত বিএনপি নেতাকে নিয়ে কুটক্তি, নূরসহ জড়িতদের শাস্তি দাবী

    ক্রসফায়ারে নিহত বিএনপি নেতাকে নিয়ে কুটক্তি, নূরসহ জড়িতদের শাস্তি দাবী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীকে নিয়ে ঈদ-উল-আজহার নামাজে ইদগাহে কুটক্তিমূলক বক্তব্য রাখার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা শফিয়ার রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে টুপামারী ও লক্ষীচাপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে সদর উপজেলার রামগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল। এছাড়াও জেলা জজ আদালতের এপিপি আজিম হোসেন, সেচ্ছাসেবকদল নেতা ওয়াদুদু আলীসহ গোলাম রব্বানীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ীবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলার তিন আসামী বিএনপি নেতা গোলাম রব্বানী, ছাত্রদল নেতা আতিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিদুল ইসালমকে ক্রসফায়ারে হত্যা করা হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রব্বানীর পরিবার মামলা দয়ের করলে প্রকাশ্য ঈদগাহে আওয়ামী লীগ নেতা শফিয়ার নিহত বিএনপি নেতা রব্বানীকে নিয়ে কুটক্তি করে ও তার পরিবারকে হুমকি দেয়। রব্বানী হত্যা মামলার আসামী শফিয়ারসহ ঘটনার মূল আসামী আসাদুজ্জামান নূরও অন্যান্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা।

    নীলফামারী সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান জুয়েল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর নাট্যকার খুনি আসাদুজ্জামান নূর বিএনপি করার অপরাধে রব্বানী-আতিকদের ক্রসফায়ারে হত্যা করেছে। আমরা তাদের শাস্তি চাই।

    এসময় আওয়ামী লীগ নেতা শফিয়ারকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন