শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভুলবশত ফিশিং লিঙ্কে ক্লিক করলে যা করবেন

    ভুলবশত ফিশিং লিঙ্কে ক্লিক করলে যা করবেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যাংকিং, স্মার্টফোন বা কম্পিউটার—কোনো ক্ষেত্রেই হ্যাকারদের হামলার হাত থেকে মুক্তি নেই। তারা বিভিন্ন ফিশিং লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীদের প্রতারণার শিকার করে থাকে।

    ফিশিং লিঙ্ক হলো এক ধরনের সাইবার আক্রমণ, যেখানে অপরাধীরা আপনার ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি চুরি করার জন্য বিভিন্ন প্রলোভনমূলক কৌশল ব্যবহার করে। এই লিঙ্কগুলো ই-মেইল বা মেসেজিং অ্যাপের মাধ্যমে পাঠানো হয়।

    সুতরাং, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করাই সবচেয়ে নিরাপদ। কিন্তু যদি ভুল করে কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করে ফেলেন, তাহলে চিন্তা করবেন না। প্রথমেই নিশ্চিত করুন যে, আপনি সেখানে কোনো ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড বা ব্যাংক বিবরণী প্রদান করেননি।

    তবে যদি দুর্ঘটনাবশত এসব তথ্য দিয়েছেন, তাহলে দ্রুত নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন—

    >> দ্রুত সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। দেরি করবেন না।
    >> এরপর ডিভাইস স্ক্যান করুন। ম্যালওয়্যার স্ক্যান করার জন্য ভালো অ্যান্টি-ভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করুন।

    >> এবার আবার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আপনার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলান, বিশেষত ব্যাঙ্ক ও সমাজমাধ্যমের, যাতে সেখান থেকে তথ্য প্রতারকেরা না পায়।

    >> যদি আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েই গিয়েছে, তাহলে আপনি সেটি দ্রুত রিসেট করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন