শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ‘সাকিব বাংলাদেশের গর্ব’—তামিমের অকপট প্রশংসা

    ‘সাকিব বাংলাদেশের গর্ব’—তামিমের অকপট প্রশংসা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই অসাধারণ নৈপুণ্য দেখিয়ে গড়ে তুলেছেন এক অনন্য ক্যারিয়ার। শুধু ক্রিকেট নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসেও তিনি গড়ে নিয়েছেন এক অনন্য উচ্চতা, যা তাকে করেছে দেশের ক্রীড়াজগতের অন্যতম পোস্টারবয়।

    অনেকের চোখে এ নিয়ে দ্বিধা থাকলেও টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল সেটা মানতে নারাজ। তাই তার দীর্ঘদিনের সতীর্থ স্পষ্টভাবে বলেছেন—বাংলাদেশের ইতিহাসে যদি একজন ক্রীড়াবিদের নাম নিতে হয়, তবে সেটা হতে হবে সাকিব আল হাসান। 

    সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের মাল্টিমিডিয়া অনুষ্ঠানের অভিষেক পর্বে অতিথি হয়ে এসেছিলেন তামিম। সেখানেই সাকিবকে নিয়ে নিজের ভাবনার কথা অকপটে শেয়ার করেন তিনি। দুজনের মধ্যকার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও তামিম তা পাত্তা দিতে রাজি নন। 

    তিনি বলেন, 'তার সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল। অনেকেই বলে আমরা দুজন তারকা, তাই দ্বন্দ্ব হয়েছে। আমি সেটা মনে করি না। এটা তো তখনই হতো যদি আমি নিজেকে সেরা দাবি করতাম। বরং আমি তো বলছি, সাকিবই বাংলাদেশের সেরা।'

    তামিম আরও বলেন, 'এটা প্রথমবার বলছি না। বরাবরই বলেছি—বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি একজনের নাম নিতে হয়, সেটা হবে সাকিব আল হাসান। এতে কোনো সন্দেহ নেই। ক্রিকেটের দিক থেকেও সে যেসব অর্জন করেছে, তা অবিশ্বাস্য। এটা স্বীকার না করার কিছু নেই। সম্পর্ক যেমনই হোক, সত্য তো সত্যই। সে সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ।'

    তামিমের বিশ্বাস, ব্যক্তিগত দূরত্ব একদিন ঠিক হয়ে যাবে। তিনি বলেন, 'আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনও ঠিক হবে না। আমি হয়তো কিছু ভুল করেছি, সেও করেছে। যেদিন আমরা বুঝে একসাথে বসতে পারব, সব সমস্যার সমাধান হবে। যদিও এখন আমরা একসঙ্গে মাঠে খেলি না, তবুও বিশ্বাস করি—একসঙ্গে মিলে আমরা বাংলাদেশ ক্রিকেটকে আরও উচ্চতায় নিতে পারি।'

    উল্লেখ্য, প্রায় দেড় যুগ জাতীয় দলের হয়ে দাপটের সঙ্গে খেলেছেন সাকিব। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। বয়স ৩৮ হওয়ায় জাতীয় দলে ফেরাও তার অনিশ্চিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন