শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহনের জন্য যাত্রীদের হাহাকার

    উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহনের জন্য যাত্রীদের হাহাকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরবঙ্গ মহাসড়কে যানবাহনের জন্য যাত্রীদের হাহাকার
    ঈদের ছুটির শেষ দিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে সৃষ্টি হয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে চায় সবাই, অধিক লোকের সমাগমে সংকট দেখা দিচ্ছে যাত্রীবাহী যানবাহনের। 

    শনিবার (১৪ জুন) সকাল থেকে জেলার কড্ডার মোড়, নলকা মোড়, হাটিকুমরুল গোলচত্বর সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে,  হাজারো মানুষের অপেক্ষা, যাদের গন্তব্য রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত। তবে সড়কে নেই পর্যাপ্ত যানবাহন।

    অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ির দেখা পাচ্ছেন না। বাসে সাধারণত যাতায়াতে যে ভাড়া নেওয়া হয়, তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ ভাড়াও দাবি করছে কিছু পরিবহন।

    প্রচণ্ড গরম উপেক্ষা করে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা গার্মেন্টস কর্মী স্বপ্না পারভীন, রেজুওয়ানা খাতুন, কলেজ শিক্ষক মাহফুজুল আদনান, শিক্ষার্থী শরিফুল ইবনে রিতুলসহ অনেকে জানান, প্রত্যেক ঈদ-পরবর্তী দিনগুলোতে একই চিত্র দেখা যায়, কিন্তু এবার ভিড় তুলনামূলক অনেক বেশি। কোনো গাড়িতেই সিট খালি নেই।

    বিশেষ করে শনিবারই ছুটির শেষ দিন হওয়ায় একসঙ্গে অনেক মানুষ কর্মস্থলে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ অবস্থায় নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকে পণ্যবাহী ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।


    দৈএনকে/জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন