শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বামনায় লোহার পুল চুরি, নীরব প্রশাসন

    বামনায় লোহার পুল চুরি, নীরব প্রশাসন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলায় সরকারি লোহার পুল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উঠেছে বামনা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ চৌধুরীর দিকে। এক মাস পেরিয়ে গেলেও এখনো চুরির ঘটনায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

    সূত্র জানায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ওয়াটার পাস স্ট্রাকচার কালভার্ট নির্মাণের ঠিকাদারি কাজ শুরুর আগে পুরনো লোহার পুলটি রাতের আঁধারে ভেঙে বিক্রি করে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে গোপনে চুরির মাধ্যমে এই কাজ করা হয়েছে।

    চুরির ঘটনার পর তথ্য সংগ্রহে গেলে সিনিয়র সাংবাদিক জসিম মেহেদীকে ৩ জুন দলবল নিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেন রিয়াদ চৌধুরী। এ ঘটনায় বামনা থানায় সাধারণ ডায়েরি (নং-১০৫) করা হয়েছে।

    উপজেলা প্রকৌশলী এ চুরির সত্যতা স্বীকার করে জানান, রিয়াদ চৌধুরী ফোনে দাবি করেছেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। তবে প্রকৌশল দপ্তরে জিডির কোনো কপি জমা দেওয়া হয়নি এবং দাপ্তরিকভাবে কোনো ব্যবস্থা এখনও নেওয়া হয়নি বলে জানান তিনি।

    অন্যদিকে জানা গেছে, এই ঘটনার পর থেকে পুল চুরির বিষয়টি ধামাচাপা দিতে নানা মহলে তদবির চলছে। এলাকাবাসীর অভিযোগ, রিয়াদ চৌধুরী যুবদলের পদ ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, এমনকি চেক জালিয়াতির অভিযোগও রয়েছে।

    এলাকাবাসী বলেন, “সরকার পতনের পর থেকে রিয়াদ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করে আসছেন। এখন তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ।”

    চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন