শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে দেড় শতকোটি টাকার সুপারি বেচাকেনা  

    পঞ্চগড়ে দেড় শতকোটি টাকার সুপারি বেচাকেনা  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে প্রতিটি কৃষকের বাড়িতে সুপারির গাছ লাগানো সহ এখন বানিজ্যিক ভিত্তিতে বাগান আকারে সুপারি চাষ করা হচ্ছে। এবারে সুপারির ফলনও হয়েছে ভাল,বাজারে সুপারির দামও ভাল। এবছর সুপারি বিক্রি করে চাষি ও বাগান মালিকরা বেশ লাভবান হচ্ছেন। এখানকার সুপারি আকারে বড় এবং পুষ্টি সমৃদ্ধ। পঞ্চগড়ের উ’পাদিত  সুপারি জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সুপারির হাটগুলোতে জমে উঠেছে কেনা-বেচা। বাইর থেকে বেপারীরা এসে এখান থেকে সুপারি কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে।  

    পঞ্চগড় থেকে শত শত কাউন সুপারি চলে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পঞ্চগড়ে সুপারি বিক্রি হয় পণ অথবা কাউন হিসেবে। ৮০ পিস সুপারি এক পণ, আবার ১৬ পন সুপারি এক কাউন ধরা হয়। পঞ্চগড় সদর উপজেলার টুনির হাট,বোদা উপজেলার বোদা বাজার এবং দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ হাট। এই তিনটি হাটে সুপারির ব্যাপক আমদানী হয়। 

    এছাড়াও জেলার বিভিন্ন হাট-বাজারে সুপারি বেচা-কেনা হয়ে থাকে। এসকল বাজার গুলোতে প্রতি পণ সুপারি আকার ভেদে ৬ শত থেকে ৭ শত টাকা দরে বিক্রি হচ্ছে। এই মৌসুমে জেলায় প্রায় দেড় শতকোটি টাকার সুপারি বেচাকেনা হবে আশা করা হচ্ছে। এখন চলছে সুপারির মৌসুম। পঞ্চগড়ে বাঙ্গালী ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পান-সুপারীর খাওয়ার অভ্যাস।  বিশেষ করে এই অঞ্চলের শহর কিংবা গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে অতিথি আপ্যায়নের অনুষঙ্গ হিসেবে থাকে পান-সুপারী। বাড়িতে মেহমান এলে কাঁসার তৈরি পানের বাটায় পান, সুপারী, তামাক জর্দা, চুন সাজিয়ে দেয়া হয় মেহমানের সামনে। পান খেতে খেতে চলে খোশগল্প। পান রশিকদের জন্য রাজশাহীর পান আর পঞ্চগড়ের সুপারীর কদর রয়েছে আলাদাভাবে। পঞ্চগড়ের মানুষের আদি ঐতিহ্য সুপারীর বাগান। অনেক সুপারী বাগান মালিক আবার সুপারীর গাছে পান চাষ করে থাকেন। সুপারি বাগানে আলাদা করে পরিচর্যা করতে হয় না। খড়া বেশী হলে সুপারি গাছে মড়ক ধরে তখন বাগান মালিক বা সুপারি চাষিরা বাগানে সেচ দিয়ে সুপারির গাছগুলো সতেজ করে।  

    জেলার বোদা উপজেলার বোসপাড়া গ্রামের সুপারি বাগান মালিক তছলিম উদ্দিন জানান, গত বছরের তুলনায় এ বছর সুপারির দাম দ্বিগুণ। যারা বাণিজ্যিকভাবে সুপারির বাগান করেছেন তাদের বাগানে  বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভাল পাওয়ায় এবারে সুপারি বিক্রি করে বেশ টাকা আয় হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন