শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু

    তাড়াশে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘটেছে। নাটোর-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

    আজ শনিবার (১৪ জুন) দুপুরে নাটোরের দিকে ছুটে চলা অ্যাম্বুলেন্স দুর্ঘটনাটি ঘটায়।

    সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪৮)। তিনি পাবনার চাটমোহর উপজেলার হরিপুর বাজারপাড়া এলাকার বাসিন্দা।

    তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, আব্দুর রাজ্জাক মহাসড়ক পার হওয়ার সময় নাটোরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি পালিয়ে যায়।

    বিষয়টি হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

    হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর জানান, বিষয়টি জানতে পেরেছি, ঈদের ছুটি শেষ হওয়ায় যানবাহনের অধিক চাপ। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন