বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • যমুনা সেতুর পশ্চিম পাড়ে কমছে যানজট, পূর্ব পাড় স্বাভাবিক

    যমুনা সেতুর পশ্চিম পাড়ে কমছে যানজট, পূর্ব পাড় স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যমুনা সেতুর পশ্চিম প্রান্তে কমছে যানজট, পূর্ব প্রান্ত স্বাভাবিক ঈদের ছুটির শেষ দিনে শনিবার (১৪ জুন) বিকেল ৫টার পর যমুনা সেতুর দুই পাশে যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। পূর্বপাশে যানজট পুরোপুরি কেটে গেছে। তবে পশ্চিম প্রান্তের যানজট ১৫ কিলোমিটার থেকে কমে ৫ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে। 

    ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে সকাল থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে যমুনা সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। তবে বিকেলে তা কিছুটা স্বাভাবিক হয়েছে। টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সকালের ১৫ কিলোমিটার যানজট এখন নেই বলে জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।

    এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, সকালে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। এখন পূর্ব পাড়ে কোনো যানজট নেই, তবে ঢাকামুখী লেনে চাপ রয়েছে, গাড়ি ধীরগতিতে চলছে।

    এদিকে সিরাজগঞ্জ অংশের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা মোড় পর্যন্ত সকাল থেকে যানজট থাকলেও বিকেলে তা অনেকটাই কমেছে। বর্তমানে এই যানজট যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত রয়েছে।

    যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, যানজট এখন অনেকটাই কমেছে। তবে গাড়ির চাপ থাকায় ধীরে চললেও যানবাহন থেমে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন