বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: ৬ যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০

    গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: ৬ যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ছয়টি যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

    রোববার (১৫ জুন) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর অংশে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

    নিহতরা হলেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই (সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর) রফিকুজ্জামান এবং খুলনার সোনাডাঙ্গা থানার দেবেনবাবু রোডের বাসিন্দা আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস গোপীনাথপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের উদ্ধারকালে দ্রুত গতিতে আসা আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত চলা এই সিরিজ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এটিএসআই রফিকুজ্জামান ও হেলপার সেলিম হোসেন ব্যাপারী প্রাণ হারান।

    দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পরবর্তীতে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেয়ার পর প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন