শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লালপুরে নামাজে আকৃষ্ট করতে শিশু-কিশোর শিক্ষার্থীদের পুরস্কারের ঘোষণা

    লালপুরে নামাজে আকৃষ্ট করতে শিশু-কিশোর শিক্ষার্থীদের পুরস্কারের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লালপুরে নামাজে আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিল ১৫ শিশু-কিশোর  শিক্ষার্থীরা।

    নাটোরের লালপুরে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিলো। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে উপজেলার নুরুল্লাপুরের  ১৫ জন শিশু-কিশোর শিক্ষার্থী। 

    শুক্রবার (১ ৪ই জুন) বিকেল নূরুল্লাপুর দাখিল মাদ্রাসা হলরুমে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের সামাজিক সংগঠন নূরুল্লাপুর তরুণ সংঘের উদ্যোগে ১৫ জন শিশু-কিশোরকে স্কুলব্যাগ ও টিশার্ট পুরস্কার বিতরণ করা হয়েছে। জানা যায়, সামাজিক সংগঠন নুরুল্লাপুর তরুণ সংঘ শিশু কিশোরদের মাঝে ঘোষণা দিয়েছিলেন একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে তাদেরকে পুরস্কৃত করা হবে, সেই ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার চতুর্থ শ্রেণী হইতে এইসএসসি প্রর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে সর্বমোট ৭৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে, ৪০ দিন জামাতে নামাজ আদায় প্রতিযোগিতায় উত্তীর্ণ ১৫ জন ছাত্রকে বিশেষ পুরুষ্কার স্কুল ব্যাগ উপহার প্রদান করা হয়, এবং অংশগ্রহণকারী সকল ছাত্রদের প্রত্যেককে ১টি করে টি-শার্ট উপহার প্রদান করা হয়, শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন