শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক এমপি রিফাত আমিনের বাসায় তল্লাশি, ছেলে আটক

    সাবেক এমপি রিফাত আমিনের বাসায় তল্লাশি, ছেলে আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

    রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম। অভিযান শুরুর পরপরই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন একাই ওই বাড়িতে বসবাস করছিলেন। 

    স্থানীয়দের অভিযোগ, রুমন মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন।

    আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন