শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ডুমুরিয়া-রুদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান

    ডুমুরিয়া-রুদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের আনোয়ারার ডুমুরিয়া-রূদুরা এই দুই গ্রাম থেকে উপজেলা সদরের দূরত্ব ৪শ’ গজ। অথচ নাগরিক সেবার জন্য যেতে হচ্ছে ৪ কিলোমিটার দূরের চাতরী ইউনিয়ন কার্যালয়ে। এতে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ নানা সেবা পেতে দুই গ্রামের ৫ হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

    ‎নাগরিক সেবা নিশ্চিত করতে দুই গ্রামকে কাছের আনোয়ারা ৭ নং সদর ইউনিয়নের সাথে যুক্ত করার দাবিতে রবিবার (১৫ জুন) সকালে উপজেলা সদরে এক  মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

    ‎মানববন্ধন উপজেলা সদরের থানা মোড় থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে দুই গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিভিন্ন  ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন।

    ‎মানববন্ধন শেষে স্থানীয়রা স্মারকলিপি প্রদান করতে গেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘এলাকার দলমত নির্বিশেষে সবাই এক হয়েছে দেখে ভালো লাগছে। ঐক্য থাকলে যেকোন  চেষ্টা বিফলে যায় না। ন্যায্য দাবিতে ডুমুরিয়া-রুদুরাবাসীর এই ঐক্য অভূততপূর্ব ও বিরল।’ এ সময় তিনি স্মারকলিপির দাবি ও এলাকাবাসীর বক্তব্য উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে দ্রুত প্রেরণ করা হবে বলে জানান।

    ‎এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন মাসুদ, আবু তাহের কন্ট্রাক্টর, সরোজ আহমেদ, জোবায়রুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর, শাহেদুল ইসলাম, নাজিম উদ্দিন, আক্তারুজ্জামান, আবুল বশর, টিটু বড়ুয়া, ফারুক হোসেন, রাশেদ আহমদ, মোজাম্মেল হক, শাফায়েত জামিল,আলফাজুর রহমান, আরিফ মঈনুদ্দীন, গিয়াস উদ্দিন বাবলু, মুহাম্মাদ উল্লাহ মাহমুদ প্রমুখ।

    ‎
    মানবন্ধনে আমি-আমরা-আমাদের, আমরা ডুমুরিয়া রূদুরার সন্তানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা মিছিল সহকারে যোগ দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন