শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

    মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৬ জুন) তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    এ সংক্রান্ত মামলার শুনানির জন্য আগামী দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ করবেন।

    এই মামলার অপর দুই অভিযুক্ত হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের বিরুদ্ধেও একই দিন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

    এর আগে, গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়। একইদিন আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

    প্রসিকিউশন পক্ষের অভিযোগ, ২০২৩ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে সংঘটিত সহিংসতায় অন্তত ১ হাজার ৪০০ ছাত্র ও সাধারণ নাগরিক নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাদের দাবি, তার নির্দেশ, উসকানি ও প্ররোচনায়ই আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার-সমর্থিত সংগঠনগুলো এই হামলা চালায়।

    প্রসিকিউশন আরও জানায়, ওই সময় শেখ হাসিনার নির্দেশেই আন্দোলনকারীদের দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী মরনঘাতি অস্ত্র ব্যবহার করে। অভিযানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, বিরোধীদের দমন করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যে পরিকল্পিত সহিংস কৌশল গ্রহণ করেছিল, তা মানবতাবিরোধী অপরাধের শামিল। এসব অপরাধে দেশের তৎকালীন শীর্ষ প্রশাসনিক ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন