শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লালপুরে বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

    লালপুরে বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরের লালপুরে তিনটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দুয়ারিয়া, চংধুপইল ও আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দের সভাপতিত্বে ও উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের সঞ্চালনায় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার কমিটির সদস্য, মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার আরশাদ প্রতীক, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, যুবদল আহ্বায়ক আব্দুস সালামসহ আরও অনেক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, জিয়া মঞ্চসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজনে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন