শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কুড়িগ্রামে ধরলা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ

    কুড়িগ্রামে ধরলা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের নওয়াবশ গ্রামে নদীর তীরে পানিতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। 

    নওয়াবশ গ্রামের বাসিন্দা আমীর আলী জানান, বিকেলের দিকে নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। লাশটির পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। মৃত ব্যক্তির গলায় একটি পুঁতির মালা ছিল, পরনে ফুলহাতা শার্ট ও লুঙ্গি। তার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে, মৃত্যুর পরই দেহটি পানিতে পড়ে থাকতে পারে। 

    স্থানীয়রা লাশটি পানি থেকে তুলে তীরে রাখেন। তবে খবর দেওয়ার পরেও রাত পৌনে ৯টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পাশাপাশি আইনি প্রক্রিয়া ও পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি কোনো জেলে হতে পারেন, তবে তার পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন