শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এনায়েতপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ যুবদল নেতাকে শোকজ

    এনায়েতপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ যুবদল নেতাকে শোকজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটের ব্যবসায়ীদের মারধর, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর এনায়েতপুর থানা যুবদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিস পাঠােনো হয়েছে।

    রবিবার রাতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এনায়েতপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক বাবুল হোসেন বাবলু, যুগ্ন আহবায়ক বাবুল আক্তার বশির ও সদস্য সচিব সাইদুল ইসলাম রাজকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এনায়েতপুর থানা যুবদলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় শোকজ প্রাপ্তরা দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

    তারা এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণসহ ভয়ভীতি প্রদর্শন এবং দলের নাম ব্যবহার করে নানা রকম অপরাধমূলক কাজ করছেন। যে কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।
     
    এ অবস্থায় তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী দুই দিনের মধ্যে স্শরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

    এ বিষয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কৌশলে বিষয়টিকে এড়িয়ে যায়। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন