শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাবার হাত ধরে পথচলার গল্প এবার ছবিতে, ভিভোর ক্যাম্পেইনে 

    বাবার হাত ধরে পথচলার গল্প এবার ছবিতে, ভিভোর ক্যাম্পেইনে 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘বাবা’- এই একটি শব্দেই লুকিয়ে থাকে জীবনে চলার পথের প্রেরণা, ভরসা এবং নিঃস্বার্থ ভালোবাসা। বাবার হাত ধরে হাঁটতে শেখার সেই মুহূর্ত থেকেই শুরু হয় শত শত স্মৃতির পথচলা। তাইতো বাবা-সন্তানের এ অমূল্য সম্পর্ককে ঘিরে বাবা দিবসে ভিভো বাংলাদেশ আয়োজন করেছে ‘বাবার সাথে মুহূর্ত’ নামে এক বিশেষ ক্যাম্পেইন। যেখানে স্মৃতির ফ্রেমে ধরে রাখা বাবার সাথে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করে উপহার জিতে নেওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। 

    ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে ভিভোর ক্যাম্পেইন। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারীদের ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে নির্দিষ্ট পোস্টের কমেন্টে বাবার সঙ্গে তোলা একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতে হবে। পাশাপাশি পোস্টটি নিজের টাইমলাইনে পাবলিক করে শেয়ার করতে হবে এবং অবশ্যই ব্যবহার করতে হবে নির্ধারিত হ্যাশট্যাগ #HappyFathersDay #vivoBangladesh। এছাড়াও অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের মতো করে লেখা একটি আবেগঘন ক্যাপশনও শেয়ার করতে পারেন, যা ছবির মুহূর্তটিকে করে তুলবে আরও বিশেষ।

    ভিভো বিশ্বাস করে, প্রযুক্তি শুধু আধুনিকতার অংশ নয়, বরং প্রিয় মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। সেই ভাবনা থেকেই বাবা দিবসে ভিভো আহ্বান জানাচ্ছে – আপনার বাবার সঙ্গে কাটানো ভালোবাসা ও মমতায় ভরা মুহূর্তগুলো সবার সাথে ভাগাভাগি করে নিতে। কারণ এই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জীবনের সত্যিকারের মূল্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন