শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বরগুনায় ডেঙ্গু বেড়ে দুশ্চিন্তার বৃদ্ধি, এক শিশুর মৃত্যু

    বরগুনায় ডেঙ্গু বেড়ে দুশ্চিন্তার বৃদ্ধি, এক শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সটেক্টর সাজিয়া আফরিন দম্পতির মেজো সন্তান ছিল। 

    রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। 

    হাসপাতাল সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার বাসিন্দা শিশু সাফওয়ান আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ হলে, প্রয়োজনীয় চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসারত অবস্থায়  শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথেই মৃত্যু হয় শিশু সাফওয়ান আব্দুল্লাহর। 

    এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু সাফওয়ান বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার আরও অবনতি হয়ে আশঙ্কাজনক হওয়ায় বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথেই তার মৃত্যু হয়।

    উল্লেখ্য, বরগুনায় মহামারী আকার ধারন করেছে ডেঙ্গু। বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৭৫ জন। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা ১৯২ জন। এ বছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন