শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ম্যাচ শেষে খাদ্য বিষক্রিয়া, ইতালিয়ান ক্লাবের ১৬ জন হাসপাতালে

    ম্যাচ শেষে খাদ্য বিষক্রিয়া, ইতালিয়ান ক্লাবের ১৬ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার বিপক্ষে হারের পর আরও বড় ধাক্কা খেল সালেরনিতানা। ম্যাচের পরদিন, সোমবার (১৬ জুন) ক্লাবটি নিশ্চিত করেছে যে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের খেলোয়াড় ও কোচিং স্টাফসহ মোট ২১ জন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

    ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে খাবার গ্রহণের পরপরই একাধিক খেলোয়াড় ও স্টাফ সদস্যের মধ্যে বমি, পেটব্যথা ও জ্বরের উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় অনুশীলন সেশন তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে।

    রেলিগেশন এড়াতে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোই এখন সালেরনিতানার মূল লক্ষ্য। তবে শারীরিক এই সংকট দলটির প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হারের পর আরও বড় সংকটে পড়েছে ইতালিয়ান ক্লাব সালেরনিতানা। ম্যাচের পরপরই ফেরার পথে দলটির খেলোয়াড় ও স্টাফদের মধ্যে একে একে অসুস্থতা দেখা দিতে শুরু করে। ক্লাব সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ জুন) রাতে জেনোয়ার লুইজি ফেরারিস স্টেডিয়ামে ম্যাচ শেষে দক্ষিণাঞ্চলের নিজেদের শহর সালের্নোতে ফেরার সময় বিমানে খাদ্য গ্রহণের পরই অসুস্থ হয়ে পড়েন দলটির সদস্যরা।

    ক্লাবের ভাষায়, এটি ছিল "মারাত্মক খাদ্য বিষক্রিয়া।" এতটাই গুরুতর পরিস্থিতি তৈরি হয় যে, বিমান অবতরণের পরপরই অ্যাম্বুলেন্স ডেকে আনা হয় এবং ১৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়—যাদের মধ্যে ৮ জন ছিলেন মূল দলের খেলোয়াড়।

    এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তারা বর্তমানে চরম উদ্বেগে রয়েছে এবং ফুটবলারদের সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলাধুলা নিয়ে ভাবা সম্ভব নয়। এএফপির প্রতিবেদন অনুসারে, প্লে-অফের আগে যে হোটেলে দলের অবস্থান ছিল, সেখানে ইতিমধ্যে পুলিশের তল্লাশি চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানে হোটেলের সরবরাহ করা খাবার থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে।

    এর মধ্যে ফের আলোচনায় এসেছে সাম্পদোরিয়ার অবনমন-পাল্টানো নাটকীয়তা। গত মাসেই তারা ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি ‘সি’-তে নেমে গিয়েছিল। কিন্তু ব্রেসিয়ার ৪ পয়েন্ট কাটা হওয়ায় তারা ফের সিরি ‘বি’তে টিকে থাকার সুযোগ পায় এবং প্লে-অফে সালেরনিতানার মুখোমুখি হয়।

    আগামী শুক্রবার (২০ জুন) ফিরতি লেগ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সালেরনিতানা ইতোমধ্যে ম্যাচটি পেছানোর অনুরোধ জানিয়েছে। ক্লাবটির ভাষায়, "যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক, এবং এই মৌসুমের শেষ মুহূর্তগুলো যেন নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।"

    বর্তমানে খেলোয়াড়দের সুস্থতা ও ম্যাচের নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন