শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাতীয় ক্রীড়াঙ্গনে কাঠামোগত পরিবর্তন, বিলুপ্ত ৩ অ্যাসোসিয়েশন

    জাতীয় ক্রীড়াঙ্গনে কাঠামোগত পরিবর্তন, বিলুপ্ত ৩ অ্যাসোসিয়েশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অধিভুক্ত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা বর্তমানে ৫৫টি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা খেলার জন্য একাধিক সংস্থা গড়ে উঠেছে, এমনকি কিছু অপ্রচলিত বা তুলনামূলকভাবে কম চর্চিত খেলাও স্বীকৃতি পেয়েছে।

    এই প্রেক্ষাপটে কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। সে প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ আজ (সোমবার) এক সরকারি প্রজ্ঞাপনে তিনটি অ্যাসোসিয়েশনকে বাতিল ঘোষণা করেছে।

    বিলুপ্ত হওয়া তিনটি সংস্থা হলো—ঘুড়ি অ্যাসোসিয়েশন, প্যারা আরচ্যারি অ্যাসোসিয়েশন এবং খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন।

    এই সিদ্ধান্তের মাধ্যমে পরিষদ ফেডারেশন কাঠামোতে কিছুটা শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) দেশের ক্রীড়া কাঠামোয় আনছে দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কার। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ক্ষমতা বলেই এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ৫ আগস্টের পর এটাই প্রথম বড় আকারের সাংগঠনিক সংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে।

    সোমবার এক প্রজ্ঞাপনে পরিষদ ঘোষণা করেছে, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, প্যারা আরচ্যারি অ্যাসোসিয়েশন ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়নের স্বতন্ত্র অস্তিত্ব বাতিল করা হয়েছে। তবে এগুলো সম্পূর্ণ বিলুপ্ত না করে সমজাতীয় ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে।

    প্যারা আরচ্যারি যুক্ত হয়েছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সঙ্গে

    খিউকুশিন কারাতে একীভূত হয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশনে

    ঘুড়ি অ্যাসোসিয়েশন যুক্ত হয়েছে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনে

    এই একীভূতকরণের ফলে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর অধীনে নতুন খেলার বিভাগ যুক্ত হওয়ায় তাদের কর্মপরিধি ও দায়িত্ব বেড়েছে। তবে বরাদ্দ, সুবিধা ও প্রশাসনিক সহায়তা ঠিক কতটা বাড়বে, সে বিষয়ে পরিষদের পক্ষ থেকে এখনও সুস্পষ্ট কিছু জানানো হয়নি।

    বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তে অনিয়মিত, অপ্রচলিত ও আংশিক কার্যকর সংস্থাগুলোর সংগঠনিক দায়ভার আরও কাঠামোগতভাবে পরিচালনা করা সম্ভব হবে। বিশেষ করে ঘুড়ি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল। জনপ্রিয় ঘুড়ি উৎসব থাকলেও এর কেন্দ্রীয় কর্মকাণ্ড তেমন চোখে পড়েনি।

    অন্যদিকে, খিউকুশিন কারাতে অ্যাসোসিয়নটি গঠিত হয় গত জাতীয় নির্বাচনের ঠিক আগমুহূর্তে। তখনকার শিক্ষামন্ত্রী দীপু মনির প্রত্যক্ষ প্রভাবেই এটি আলাদা স্বীকৃতি পায় বলে ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছিল। প্যারা আরচ্যারির বয়স মাত্র দুই বছর হলেও আন্তর্জাতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এটি কাঠামোগত দুর্বলতায় ভুগছিল।

    জাতীয় ক্রীড়া পরিষদ অতীতে তদবির ও চাপের মুখে জুজুৎসু, সেপাক টেকরো, থ্রোবল, বাশাআপ, মাউন্টেরিং, চুকবল ইত্যাদি অপ্রচলিত খেলাকেও স্বীকৃতি দিয়েছে। এমনকি প্রায় একই ধরনের খেলাগুলোর (যেমন: তায়কোয়ান্দো, কারাতে, মার্শাল আর্ট) জন্য পৃথক পৃথক ফেডারেশন গঠন করা হয়েছে, যা নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে।

    এতসব পুনর্বিন্যাসের পর এখন জাতীয় ক্রীড়া পরিষদের ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা দাঁড়িয়েছে ৫২। এর মধ্যে ফুটবল ও ক্রিকেট বাদে অধিকাংশ ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে পরিষদ। এ পর্যন্ত ৪৭টি ফেডারেশন-অ্যাসোসিয়েশনের কমিটি গঠন শেষ হয়েছে।

    বাকি ৩টির মধ্যে মহিলা ক্রীড়া সংস্থা ও শুটিং ফেডারেশনের কমিটি এখনো প্রকাশ পায়নি। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য পাওয়া শুটিং ফেডারেশনের কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে প্রবল কৌতূহল রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো কার্যকর নেতৃত্ব না থাকায় শুটিং কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন