বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • আমদানিনিষিদ্ধ সিগারেটসহ কমলগঞ্জে আটক ২

    আমদানিনিষিদ্ধ সিগারেটসহ কমলগঞ্জে আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করা হয়েছে। 
    গ্রেফতাররা হলেন- কমলগঞ্জ উপজেলার টিলাগড় গ্রামের মুকিত মিয়া (৪৮) এবং কুলাউড়া উপজেলার মনোহরপুর গ্রামের তোয়াহির মিয়া (৪৭)।

    সোমবার (১৬ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু রায়ের নেতৃত্বে একটি পুলিশ দল রহিমপুর ইউনিয়নের কাঁঠালতলী সাকিনস্থ পরখানালা ব্রিজের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়। পরে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ২৬০ কার্টনে ৫২ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।

    কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক ব্যক্তিরা কুলাউড়া থানা এলাকা থেকে নিষিদ্ধ সিগারেটগুলো বহন করে মৌলভীবাজার শহরের দিকে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন