শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তাড়াশে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা

    তাড়াশে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট-বেড়খালী সড়কে গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বেড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা কৌশলে রাস্তার উপর বড় গাছ ফেলে রেখে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এসময় স্থানীয় কয়েকজন পথচারী ও যানবাহন চালক বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত এলাকাবাসীকে খবর দেয়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ডাকাতির সম্ভাব্য চেষ্টা নস্যাৎ করে দেয় এবং রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, "ডাকাতির উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে রাখা হয়েছিল। তবে স্থানীয়দের সচেতনতার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।"

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রাত্রিকালীন টহল জোরদারের দাবি ও এখানে একটি পুলিশ বক্স ও দুই টি ল্যাম্পপোস্টের ব্যবস্থার দাবি জানিয়েছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন