শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  দুই বন্ধু নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ীতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু ইসলাম (৩২) ও  আব্দুল মোতালেব (৩৩) নামের মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

    ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মসজিদ সংলগ্ন সড়কে।

    নিহত মোটরসাইকেল আরোহী সাজু ইসলাম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে এবং আব্দুল মোতালেব একই জেলার একই উপজেলার জয়রামপুর মহারাজগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

    দুর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে উদ্ধার কাজে থাকা ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম।

    প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থেকে মিনি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-১৯-১৬২৬) দিনাজপুর যাওয়ার সময় সকাল সাড়ে ৬ টার দিকে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মসজিদ সংলগ্ন সড়কে দিনাজপুরের কাহারোল থেকে আসা মোটরসাইকেলের (ঠাকুরগাঁও-ল-১১-৪২৯২) মুখোমুখ সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখেছে।

    জানা যায়, সাজু ইসলাম (৩২) ও আব্দুল মোতালেব (৩৩) দুই বন্ধু কাহারোল থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়ে দুইজনই মারা গেছেন। তারা ঢাকায় বাইক রাইড শেয়ারের কাজ সহ অননান্য কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহ দু’টির সুরতহাল শেষে মিনি ট্রাক টিকে আটক করে থানায় আনা হয়েছে চালক ও হেলপার পলাতক এ বিষয়ে পরিবার দুটির অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন