শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টুথব্রাশ বদলানো জরুরি—জানুন কেন ও কখন

    টুথব্রাশ বদলানো জরুরি—জানুন কেন ও কখন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আর রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করতে বলেন চিকিৎসকরা। কিন্তু সেই ব্রাশে যে জীবাণু থাকতে পারে সেটাই আমরা ভুলে যাই। ডেন্টিস্টরা বলছেন, অনেকেই একটি টুথব্রাশ দিয়ে বছরের পর বছর কাটিয়ে দেন। এটি দাঁতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। হেলথলাইনের এক প্রতিবেদনে টুথব্রাশ পরিবর্তন এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন ডেন্টিস্টরা।

    কেন টুথব্রাশ বদলানো জরুরি: দুই বেলা দাঁত ব্রাশ করার অভ্যাস থাকলেও অনেকেই টুথব্রাশের অবস্থা নিয়ে ভাবেন না। কিন্তু চিকিৎসকদের মতে, প্রতি তিন থেকে চার মাস পর টুথব্রাশ বদলানো উচিত। কারণ এই সময়ের মধ্যেই ব্রাশে জীবাণু জমতে শুরু করে। তা যতই পানি দিয়ে ধুয়ে নেয়া হোক না কেন, সব জীবাণু পরিষ্কার হয় না।

    বিশেষ করে টুথব্রাশের ব্রিস্টল (নাইলনের পাতাগুলো) ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, বাঁকা হয়ে যায় এবং ঘষে দাঁত পরিষ্কার করার কার্যকারিতা কমে যায়। এই অবস্থাকে বলা হয় ‘ব্রিস্টল ফ্লেয়ারিং’। এক গবেষণায় দেখা গেছে, একটানা ৪০ দিন একই টুথব্রাশ ব্যবহার করলে ব্রিস্টলের গঠনই বদলে যায়, ফলে দাঁত সঠিকভাবে পরিষ্কার হয় না এবং মুখে জীবাণু সংক্রমণের ঝুঁকি বাড়ে।

    টুথব্রাশ না বদলালে কী হতে পারে: অনেকেই ভাবেন টুথব্রাশ তো পরিষ্কারই থাকে। কিন্তু প্রতিদিন ব্রাশ করার সময় টুথপেস্ট ও পানির সংস্পর্শে এসে ব্রিস্টল দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া ব্যবহার শেষে ব্রাশ যতই শুকনা করে রাখা হোক না কেন, ভেজা অবস্থায় থাকা ব্রিস্টলে ব্যাকটেরিয়া জমে।

    • পুরোনো ব্রাশ ব্যবহারের ফলে দেখা দিতে পারে:
    • মুখে দুর্গন্ধ
    • দাঁতের এনামেল ক্ষয়
    • মাড়ির ইনফেকশন বা রক্তপাত
    • মুখগহ্বরের সংক্রমণ
    • সর্দি-কাশির পুনরাবৃত্তি

    এমনকি, ঘন ঘন অসুস্থ হওয়ার পেছনেও টুথব্রাশে জমে থাকা ব্যাকটেরিয়ার ভূমিকা থাকতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।

    কখন টুথব্রাশ বদলানো দরকার: ডেন্টিস্টদের মতে, তিন-চার মাস হয়ে গেলে টুথব্রাশ বদলে ফেলা উচিত। তবে তার আগেও কিছু লক্ষণ দেখলে সচেতন হওয়া জরুরি:

    • ব্রিস্টল বাঁকা হয়ে গেলে বা ছেঁড়ে গেলে
    • ব্রাশে দুর্গন্ধ পাওয়া গেলে
    • ব্রাশের রঙ বা গঠন বদলে গেলে
    • আপনি যদি বারবার অসুস্থ বোধ করেন

    কেউ যদি সর্দি-জ্বর বা ইনফেকশনে আক্রান্ত হন, তাঁর ব্যবহৃত টুথব্রাশ ফেলে দিয়ে নতুন ব্রাশ ব্যবহার করাই উত্তম

    যে ধরনের টুথব্রাশ ব্যবহার করবেন: টুথব্রাশ কেনার সময় চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। সাধারণভাবে, সফট ব্রিস্টলযুক্ত ব্রাশ বেশি উপকারী, কারণ এটি দাঁতের এনামেল ক্ষয় করে না। আর ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করলে হেডটি ঠিক একই নিয়মে সময়মতো বদলে নেয়া জরুরি।

    দাঁত ভালো রাখতে শুধু নিয়মিত ব্রাশ করলেই হবে না, ব্রাশটি ভালো অবস্থায় আছে কি না, তাও খেয়াল রাখতে হবে। অনেক সময় ছোট ছোট এই অবহেলা থেকেই বড় সমস্যা তৈরি হয়। তাই শুধু মুখের নয়, শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও নিয়মিত টুথব্রাশ বদলানোর অভ্যাস গড়ে তুলুন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ